Breaking

Sunday, October 13, 2019

যে রোগের কোন চিকিৎসা নেই নবীজি (সাঃ) বলেছেন,...সহিহ হাদিস থেকে জানুন

আল্লাহ তা’আলা এমন কোন রোগ সৃষ্টি করেন নি, যার চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা রাখেন নি; তবে...............।



হাফস ইবন উমার (রহঃ) ...... উসামা ইবন শারীক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন সময় আসি, যখন তাঁর সাহাবীগণ তাঁর চারপাশে এমন ভাবে বসে ছিল, যেন তাঁদের মাথার উপর পাখী বসে আছে (অর্থাৎ শান্তভাবে)। এরপর আমি সালাম করি এবং বসে পড়ি। এ সময় আরবের লোকেরা এদিক-সেদিক থেকে সেখানে সমবেত হয় এবং তারা বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি চিকিৎসা করাব? তিনি বলেনঃ হ্যাঁ, তোমরা রোগের চিকিৎসা করাবে। কেননা, আল্লাহ তা’আলা এমন কোন রোগ সৃষ্টি করেন নি, যার চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা রাখেন নি; তবে বার্ধক্য এমন একটি রোগ যার কোন চিকিৎসা নেই।

পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন / গ্রন্থঃ সূনান আবু দাউদ (ইফাঃ) / অধ্যায়ঃ ২২/ চিকিৎসা (كتاب الطب)

হাদিস নম্বরঃ ৩৮১৫ 


আমাদের সবাইকে মৃত্যুবরন করতে হবে। আল্লাহকে বিশ্বাসী অবিশ্বাসী প্রতিটি মানুষ মৃত্যুকে স্বীকার করে ও বিশ্বাস করে। মৃত্যুর কোন সঠিক সময় না থাকলেও একটা সময় আছে যার পর মৃত্যু আসবেই।সে সময়টা হলো বার্ধক্য। বেচে থাকলে কেউই বার্ধক্য থেকে বাঁচতে পারবে নাহ।





No comments:

Post a Comment

Home
  • Account Setup
  • Social Profiles
  • Personal Details

Create your account

This is step 1

Social Profiles

Your presence on the social network

Personal Details

We will never sell it