Breaking

Tuesday, September 3, 2019

হালাল হারাম পর্ব - ১ । ইসলাবের দৃষ্টিতে হালাল হারাম কি?

আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


আমাদের আজকের এই পর্বে আমরা জানবো ইসলাবের দৃষ্টিতে হালাল হারাম কি?

১। হালাল কি এবং কাকে বলে?

হালাল শব্দের আভিধানিক অর্থ বিধিসঙ্গত,বিধিসিদ্ধ,আইনসঙ্গত বৈধ।ইসলামী বিধান মতে, যা কুরআন ও সুন্নাহ মোতাবেক বৈধ, তা-ই হালাল।

অর্থাৎ , যে সব কাজ কুরআন ও হাদীস দ্বারা সুস্পষ্টভাবে অনুমোদিত ও বৈধ, সেগুলোকে হালাল বলা   হয়।

হালাল কাজের অভাব নেই। হযরত মোহাম্মদ (সঃ) যেসকল কাজ করেছেন সবই হালাল।আমরা সহিহ হাদিস গুলো খুজলেই এসব হালাল কাজ গুলো খুজে পাব।

কয়েকটি হালাল কাজঃ নামাজ পড়া, রোজা রাখা , যাকাত দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা,
আল্লাহ ও রাসূলের সাঃ নির্দেশিত পন্থায় ব্যবসা-বাণিজ্য করা,লেনদেন করা, বিবাহ-শাদি করা ইত্যাদি।
অর্থাৎ যে সকল কাজ আমাদের কল্যান বয়ে আনবে তাই হালাল।

২। হারাম কি এবং কাকে বলে?

ইসলামে যে কাজ সম্পূর্ণ নিষিদ্ধ তাকে হারাম বলে। অর্থাৎ কুরআনুল কারিম ও বিশ্বনবির হাদিসে যে সব কাজ ও বিষয়কে সুস্পষ্টভাবে নিষিদ্ধ বা অবৈধ বলে ঘোষণা করা হয়েছে ইসলামি শরিয়তের পরিভাষায় তা হারাম বা অবৈধ।

হারাম কাজের সংখ্যা খুবই কম।তারপরও আমরা হারাম কাজ গুলো বেশি বেশি করি।

কয়েকটি হারাম কাজঃমদ খাওয়া, জুয়া খেলা,সুদ দেওয়া ও খাওয়া,আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে খাওয়া,ট্যাটু লাগানো ,আত্মহত্যা করা,ইত্যাদি।


আমরা সব সময় চেষ্টা করব হালাল কাজগুলো বেশি বেশি করতে এবং হারাম কাজ থেকে বিরত থাকতে। এ জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।





No comments:

Post a Comment

Home
  • Account Setup
  • Social Profiles
  • Personal Details

Create your account

This is step 1

Social Profiles

Your presence on the social network

Personal Details

We will never sell it